• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰসন্নচন্দ্ৰ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্ৰসন্নচন্দ্ৰ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায়

প্ৰসন্নচন্দ্ৰ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায় (১৮৪২ – ৮-১১-১৯১৪) আটপাড়া-ঢাকা। স্বরূপচন্দ্ৰ চক্রবর্তী। ঢাকা কলেজে সংস্কৃতের অধ্যাপক ছিলেন। ‘ঢাকা সারস্বত সমাজ’ প্রতিষ্ঠা তাঁর প্রধান কীর্তি। আমৃত্যু এই সমাজের সম্পাদক ছিলেন। এই সমাজের দ্বারা পূর্ববঙ্গে সংস্কৃতচর্চার বহুল প্রচার হয়। বাংলা ভাষার বিশুদ্ধতা রক্ষার জন্য সমাজ কর্তৃক ‘সারস্বত’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্ৰকাশিত হত। বঙ্গীয় সংস্কৃত পরীক্ষা সমিতির সভ্য ছিলেন। ১৯০৯ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধিতে ভূষিত হন।

Category: চরিতাভিধান
Previous Post:প্ৰসন্নকুমার সেন
Next Post:প্রসন্নচন্দ্র ন্যায়রত্ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑