• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰসন্নকুমার রায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্ৰসন্নকুমার রায়

প্ৰসন্নকুমার রায় (১৮৪৯ – ১৯৩২) শুভাঢ্যা-ঢাকা। ডক্টর পি. কে. রায় নামে সমধিক প্ৰসিদ্ধ। ঢাকা পগোজ স্কুলের ছাত্র। পরে গিলক্রাইস্ট বৃত্তি পেয়ে বিলাত যান। ১৮৭৩ খ্রী. লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বি-এস-সি এবং ১৮৭৬ খ্রী. এডিনবরা ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে ডিএস-সি, উপাধি পান। তাঁর এবং আনন্দমোহন বসুর চেষ্টায় বিলাতে ব্ৰাহ্মসমাজ, ‘ইন্ডিয়ান সোসাইটি’ ও একটি পুস্তকালয় স্থাপিত হয়। দেশে ফিরে পাটনা কলেজে এবং ঢাকা কলেজে ও পরে প্রেসিডেন্সী কলেজে অধ্যাপনা করেন। প্রেসিডেন্সী কলেজে থাকা-কালে প্ৰথমে অস্থায়ী ও পরে স্থায়ী (১৯০২–১৯০৫) অধ্যক্ষ হয়েছিলেন। তিনিই ভারতীয়দের মধ্যে প্রথম এই পদের অধিকারী হন। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অবসর-গ্রহণের পর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির ইনস্পেক্টর হন। কর্মজীবনের মধ্যে দুই বছরের জন্য ভারত সচিবের শিক্ষা বিষয়ের পরামর্শদাতা হয়ে ইংল্যান্ড যান। যৌবনে ব্ৰাহ্মধর্মে অনুরাগী হওয়ার জন্য পিতৃগৃহ থেকে বিতাড়িত হন এবং কেশবচন্দ্রের কাছে ব্ৰাহ্মধর্মে দীক্ষা গ্ৰহণ করেন। দেশহিতব্ৰতী দুৰ্গামোহন দাসের কন্যা সমাজসেবী সরলা দেবীকে বিবাহ করেন। কিছুদিন সাধারণ ব্ৰাহ্মসমাজের সভাপতি ছিলেন। সাধারণ ব্ৰাহ্মসমাজের সংস্রবে ধর্মতত্ত্ব আলোচনার জন্য ‘থিওলজিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন।

Category: চরিতাভিধান
Previous Post:প্ৰসন্নকুমার বণিক
Next Post:প্ৰসন্নকুমার সর্বাধিকারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑