• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰশান্তকুমার সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্ৰশান্তকুমার সেন

প্ৰশান্তকুমার সেন (১১-১১-১৮৭৪ – ১৭-১১-১৯৫০) কলিকাতা। প্ৰসন্নকুমার। অ্যালবার্ট স্কুল থেকে প্রবেশিকা, জেনারেল অ্যাসেমব্রিজ থেকে বি.এ. এবং ১৮৯৯–১৯০৩ খ্রী. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মর‍্যাল সায়েন্সে ট্রাইপস পাশ করে ও ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন। ১৯৩০ খ্রী. ডি-এল. উপাধি পান। স্যার আশুতোষ তাকে সিটি কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রের অধ্যাপক এবং দু’বার ‘টেগোর ল লেকচারার’ নিযুক্ত করেন। কিছুদিন কলিকাতা হাইকোর্টে আইন ব্যবসায় করার পর পাটনা হাইকোর্টের জজ (১৩২৪-২৯ ব.) হন। পরে কিছুদিন ময়ূরভঞ্জ এবং জম্মু ও কাশ্মীরের দেওয়ান ছিলেন। কয়েকবার বিলাতে যান এবং বিভিন্ন ধর্মসভায় অংশগ্রহণ করেন। ১৯২৭ খ্রী. তাকে মাদ্রাজে অল-ইন্ডিয়া থিয়িস্টিক কনফারেন্সের সভাপতি করা হয়। ১৯৪৬ – ৪৯ খ্রী. ভারতীয় গণ-পরিষদের সভ্য ছিলেন এবং পরে ভারতীয় পার্লামেন্টের সদস্য হন। রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: ‘Penology’, ‘Crime and Punishment’, ‘Keshub Chander Sen and COOchbehar Betrothal, 1878’, ‘Biography of a New Faith, Vol. I & II’ (1950-1954) প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:প্রমোদরঞ্জন সেনগুপ্ত
Next Post:প্ৰশান্তচন্দ্ৰ মহলানবীশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑