• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰমোদকুমার চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্ৰমোদকুমার চট্টোপাধ্যায়

প্ৰমোদকুমার চট্টোপাধ্যায় (১৮৮৫ – ২২-৯-১৯৭৯)। কলিকাতা। প্ৰখ্যাত চিত্রশিল্পী ও তন্ত্রাভিলাষী। কলিকাতা সরকারী আর্ট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে কিছুকাল বরোদা আর্ট কলেজে অধ্যক্ষতা করেন। মসলিপত্তমে ‘অন্ত্র জাতীয় কলাশালা’র প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ ছিলেন। তাঁর অঙ্কিত বহু চিত্রের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ‘উষা ও বরুণ’ (বর্তমানে ইতালীতে), ‘হরপার্বতী’, ‘শিবনৃত্য’, ‘চন্দ্ৰশেখর’ (বর্তমানে রাশিয়ায়), ‘মনসা’, ‘আম্রপালী’ প্রভৃতি। প্রতিকৃতি অঙ্কনেও দক্ষ ছিলেন। তাঁর আঁকা ‘শ্রীরামকৃষ্ণ’, ‘শ্রীঅরবিন্দ’, ‘বঙ্কিমচন্দ্র’ প্রভৃতি উল্লেখ্যযোগ্য। এ ছাড়া তন্ত্রের গূঢ় রহস্য এবং তান্ত্রিকের সন্ধানে ভারত ও তিব্বতের বহু দুৰ্গম অঞ্চলে ঘুরেছেন। রচিত বিশিষ্ট গ্রন্থ: ‘তন্ত্রাভিলাষীর সাধুসঙ্গী’, ‘হিমালয়ের পারে কৈলাস ও মানস সরোবর’, ‘হরি যাকে রাখেন’, ‘অবধূত ও সাধুসঙ্গ’, ‘যমুনোত্তরী হতে গঙ্গোত্রী ও গোমুখ’, ‘প্রাণকুমার’ (আত্মজীবনীমূলক), ‘দীপঙ্করের উপনয়নে’ (কাব্যগ্রন্থ) প্রভৃতি। ১৯৫৩ থেকে ১৯৭৫ খ্ৰী. পণ্ডিচেরী আশ্রমে কাটিয়েছেন। বহু সম্মান ও পুরস্কার লাভ করেছেন। চিত্রশিল্পে তাঁর অবদানের জন্য তাকে রাজ্যের একাডেমি পুরস্কার দেওয়া হয়।

Category: চরিতাভিধান
Previous Post:প্ৰমোদকুমার ঘোষাল
Next Post:প্রমথ চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑