• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রমদাচরণ সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্রমদাচরণ সেন

প্রমদাচরণ সেন (১৮-৫-১৮৫৯ – ২১-৬-১৮৯০?) কলিকাতা। পৈতৃক নিবাস সেনহাটী-খুলনা। হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা বৃত্তিসহ পাশ করে প্রেসিডেন্সী কলেজে পড়বার সময় ব্ৰাহ্মধর্মানুরাগী হওয়ায় পিতৃগৃহ থেকে বিতাড়িত হন। তিনি তখন নকিপুর স্কুলে কিছুদিন শিক্ষকতা করেন। পরে স্কুলটি উঠে গেলে কলিকাতা সিটি স্কুলে চাকরি গ্রহণ করেন। ১৮৮৩ খ্রী. ‘সখা’ নামে প্ৰথম শিশুপাঠ্য মাসিক পত্রিকা প্ৰকাশ তাঁর উল্লেখযোগ্য কীর্তি। রচিত গ্ৰন্থ : ‘মহাজীবনের আখ্যায়িকাবলী’, ‘চিন্তাশতক’, ‘সাথী’, কিশোর উপন্যাস ‘ভীমের কপাল’ প্ৰভৃতি। তিন বছর সাখী পত্রিকার সম্পাদক ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:প্রমদাচরণ বন্দ্যোপাধ্যায়, স্যার
Next Post:প্রমদাদাস মিত্র, রায়বাহাদুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑