• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রমথনাথ মুখোপাধ্যায়, শান্তি

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্রমথনাথ মুখোপাধ্যায়, শান্তি

প্রমথনাথ মুখোপাধ্যায়, শান্তি (? – ২৩-৮-১৯৩৭) ঢাকা। অনুশীলন দলের সভ্য হিসাবে ২৭৬-১৯০৮ খ্রী. ঢাকা জেলার বাহ্রা ডাকাতিতে তাঁর বিশিষ্ট ভূমিকা ছিল। অনুসরণকারী পুলিসের সঙ্গে গুলি-বিনিময়ে তিনি বিশেষ দক্ষতা দেখান। যে-কোন হাতে অব্যৰ্থ লক্ষ্যভেদ করতে পারতেন। ১৯১০ খ্রী. ঢাকা ষড়যন্ত্র মামলায় অন্য অনেকের সঙ্গে ধরা পড়ে সাত বছর কারারুদ্ধ থাকেন। মুক্তি পেয়ে আবার বিপ্লবের কাজে যুক্ত হন। এই সময় নানা ছদ্মবেশে ভারত ও ভারতের বাইরে অনেক স্থান ভ্ৰমণ করেন। বহুবার ব্ৰহ্মদেশ, চীন প্রভৃতি দেশে গিয়েছেন। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশও ঘুরেছেন। বিপ্লবোত্তর জীবনে তিনি সন্ন্যাস গ্ৰহণ করেন এবং নাম হয় স্বামী দীনানন্দ সরস্বতী। এ সময় ভারতের উত্তর দিকে বিশেষ করে রাজস্থানের পাহাড়ী অঞ্চলেই বেশিরভাগ সময় থাকতেন। ঢাকায় মৃত্যু।

Category: চরিতাভিধান
Previous Post:প্রমথনাথ মিত্র
Next Post:প্ৰভা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑