• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রভাসচন্দ্র দে

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্রভাসচন্দ্র দে

প্রভাসচন্দ্র দে (১৯-৫-১৮৮৫ – ১৯-৭-১৯৫৪) কলিকাতা যোগেন্দ্রনাথ। ১৯০৪ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে বৃত্তিসহ বি.এ. পাশ করেন। বিপ্লবী জ্যোতিষ ঘোষ তাঁর সহপাঠী ছিলেন। ১৯০৫ খ্রী. বঙ্গভঙ্গ-রোধ আন্দোলনে যুক্ত হন। ১৯০৭ খ্রী. এম.এ. ও বি-এল একসঙ্গে পাশ করে আইন ব্যবসায় শুরু করেন। ‘আত্মোন্নতি’ বিপ্লবী গুপ্ত দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার কারণে পুলিসী উৎপীড়নে ওকালতি ত্যাগ করতে হয়। এরপর বহরমপুর কৃষ্ণনাথ কলেজ, কৃষ্ণনগর কলেজ ও কুচবিহার ভিক্টোরিয়া কলেজে ইংরেজীর অধ্যাপনা করেন। সর্বত্রই পুলিসের ইঙ্গিতে চাকরি যায়। কলিকাতায় ম্যান্টন কোম্পানীর অস্ত্ৰ লুটের (১০-৭-১৯১৬) একজন ষড়যন্ত্রকারী সন্দেহে কুচবিহার থেকে তাকে নভেম্বর মাসে ভারতরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়। ১৯২০ খ্ৰী. জেনারেল অ্যামনেস্টিতে মুক্তি পেয়ে শ্যামসুন্দর চক্রবর্তীর অধীনে ‘সারভ্যান্ট’ পত্রিকায় কয়েক বছর সম্পাদকের কাজ করেন। ১৯৩১–৪৮ খ্রী. পর্যন্ত রিপন কলেজে ও পরে মণীন্দ্ৰ কলেজের অধ্যাপক ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:প্ৰভাবতী দেবী, সরস্বতী
Next Post:প্রভাসচন্দ্র বল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑