• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰফুল্লনলিনী ব্ৰহ্ম

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্ৰফুল্লনলিনী ব্ৰহ্ম

প্ৰফুল্লনলিনী ব্ৰহ্ম (২২-২-১৯১৪ – ২২-২-১৯৩৭) কাকসার-ত্রিপুরা। পিতা মোক্তার রজনীকান্ত আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কোটি বর্জন করেন। প্রফুল্লনলিনী যখন কুমিল্লা ফৈজন্নেসা গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী তখন সহপাঠী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীকে তিনিই প্রথম বিপ্লবের পথ দেখান। ম্যাজিষ্ট্রেট স্টিভেন্সকে গুলি করায় শান্তি-সুনীতি বন্দী হন এবং পুলিস ১৫ ডিসেম্বর ১৯৩১ খ্রী. তাকেও গ্রেপ্তার করে। কিন্তু তাঁর বিরুদ্ধে উপযুক্ত প্ৰমাণ না থাকায় তাকে ২২ মার্চ ১৯৩২ খ্রী. ডেটিনিউ হিসাবে জেলে ও বন্দীনিবাসে রেখে দেয়। এই সময় আইএ ও বিএ পাশ করেন। কুমিল্লা শহরে অন্তরীণ থাকা-কালে রোগাক্রান্ত হয়ে প্রায় বিনা চিকিৎসায় মারা যান।

Category: চরিতাভিধান
Previous Post:প্ৰফুল্ল দত্ত
Next Post:প্ৰফুল্লময়ী দেবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑