• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰতুল ভট্টাচাৰ্য

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্ৰতুল ভট্টাচাৰ্য

প্ৰতুল ভট্টাচাৰ্য (১৬-১-১৯০০ – ২৯-৮-১৯৭৮) কেন্দুয়া-ময়মনসিংহ। গোবিন্দচন্দ্ৰ। পাঠ্যাবস্থাতেই বিপ্লবী নেতা হেমেন্দ্ৰকিশোর আচার্য চৌধুরীর প্রভাবে যুগান্তর দলের সঙ্গে যুক্ত হন। ময়মনসিংহে শিক্ষা শেষ করে কলিকাতায় আইন কলেজে পড়ার সময় বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আটক-বন্দী হিসাবে জেলে থাকেন। ১৯২৮ খ্রী. মুক্ত হন। ঐ বছরই কলিকাতা কংগ্রেসে সুভাষচন্দ্ৰ বসুর নেতৃত্বে পরিচালিত স্বেচ্ছাসেবক-বাহিনীর সহ-দলনেতাঁর ভূমিকা গ্ৰহণ করেন। ঐ আধা সামরিক বাহিনী গঠন করার উদ্দেশ্য ছিল ভবিষ্যতে বিপ্লবী কর্মকাণ্ডের প্রস্তুতি। ১৯৩০ খ্রী. তিন আইনে ধরা পড়ে ভারতের বিভিন্ন কারাগারে থাকেন। ১৯৩৮ খ্ৰী. মুক্তি পাবার পর থেকে আমৃত্যু কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে ছিলেন। পূর্ব-বাঙলার মুক্তি আন্দোলনের সময় বহু রকমে এই আন্দোলনকে সাহায্য করেছেন।

Category: চরিতাভিধান
Previous Post:প্রতুলচন্দ্র সরকার, যাদুকর পি.সি. সরকার
Next Post:প্ৰত্যগাত্মানন্দ সরস্বতী, স্বামী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑