• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰতিভা চৌধুরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্ৰতিভা চৌধুরী

প্ৰতিভা চৌধুরী (? – ১৩২৮ ব.) জোড়াসাঁকো-কলিকাতা। হেমেন্দ্রনাথ ঠাকুর। স্বামী স্যার আশুতোষ চৌধুরী। তিনি দীর্ঘদিন হিন্দুস্থানী ও পাশ্চাত্য রীতিতে সঙ্গীত শিক্ষা করেছিলেন। হিন্দুস্থানী সঙ্গীতে তাঁর দীক্ষাগুরু ছিলেন যদুভট্ট। ৮ বছর বয়সে পিতৃব্য রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ গীতিনাট্যে সরস্বতীর ভূমিকায় অভিনয় করেন। কয়েকটি দেশী বাদ্যযন্ত্র ও পিয়ানো বাজাতে জানতেন। সঙ্গীত শিক্ষা দেবার জন্য ‘সঙ্গীত সঙ্ঘ’ স্থাপন করেন। সঙ্গীততত্ত্বেও তাঁর বিশেষ জ্ঞান ছিল। সঙ্গীত-বিষয়ক ‘আনন্দ সঙ্গীত’ পত্রিকার সম্পাদিকা ছিলেন। কয়েকটি বিদেশী ভাষা জানতেন।

Category: চরিতাভিধান
Previous Post:প্রতিভা গঙ্গোপাধ্যায়
Next Post:প্ৰতিভা দেবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑