• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰতাপচন্দ্ৰ সিংহ, রাজাবাহাদুর, সিএসআই

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্ৰতাপচন্দ্ৰ সিংহ, রাজাবাহাদুর, সিএসআই

প্ৰতাপচন্দ্ৰ সিংহ, রাজাবাহাদুর, সিএসআই (১৮২৭ – ২৯-৭-১৮৬৬)। কান্দি-মুর্শিদাবাদ। কৃষ্ণসুন্দর ঘোষ। দত্তক পুত্র হিসাবে কলিকাতা পাইকপাড়ার সিংহ রাজপরিবারে গৃহীত হন। বাঙলার নাট্য আন্দোলনে তিনি ও তাঁর অনুজ ঈশ্বরচন্দ্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত ‘বেলগাছিয়া নাট্যশালা’র প্রতিষ্ঠা এক বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। ৩১৭-১৮৫৮ খ্রী. রামনারায়ণ তর্করত্ন লিখিত ‘রত্নাবলী’ নাটক দিয়ে এই নাট্যশালার উদ্বোধন হয়। ১৮৬১ খ্রী. নাট্যশালাটি বন্ধ হয়ে যায়। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং বিদ্যাসাগরের বন্ধু ছিলেন। সৎকাজে অনেক দান করেছেন। তাঁর প্রদত্ত ৫০ হাজার টাকা থেকে কলিকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথম কাজ শুরু হয় (১৮৪৮)।

Category: চরিতাভিধান
Previous Post:প্রতাপচন্দ্র রায়
Next Post:প্রতাপাদিত্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑