• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্যারীমোহন দেববর্মা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্যারীমোহন দেববর্মা

প্যারীমোহন দেববর্মা (১৮৮৫? – ১৯২৫) ত্রিপুরা। কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এস-সি. পাশ করে বোটানিক্যাল সার্ভে বিভাগের সহকারী নিযুক্ত হন। তাঁর রচিত বহু প্ৰবন্ধ দেশী ও বিদেশী বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। নিজ ব্যয়ে পাহাড়ে জঙ্গলে ভ্ৰমণ করে নানাপ্রকার উদ্ভিদের বহু নমুনা সংগ্রহ করেছিলেন। লন্ডনের লিনিয়ান সোসাইটি ও রয়্যাল এশিয়াটিক সোসাইটি এবং আমেরিকার জেনেটিক অ্যাসোসিয়েশন প্রভৃতির সভ্য ছিলেন। ত্রিপুরার উনকোটী-তীর্থ সম্বন্ধে একটি পুস্তিকা প্রণয়ন করেন।

Category: চরিতাভিধান
Previous Post:প্যারীমোহন দাস
Next Post:পুণ্ডরীকাক্ষ বিদ্যাসাগর ভট্টাচাৰ্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑