• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পূর্ণেন্দুনারায়ণ সিংহ, রায়বাহাদুর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » পূর্ণেন্দুনারায়ণ সিংহ, রায়বাহাদুর

পূর্ণেন্দুনারায়ণ সিংহ, রায়বাহাদুর (১৮৬১ – ১৯২৩) কান্দি-মুর্শিদাবাদ। হরিদয়াল। এম.এ ও ল পাশ করে ১৯১৮ খ্রী. পাটনা হাইকোর্টে আইন ব্যবসায় শুরু করেন। হোম রুল আন্দোলনে সক্রিয় ছিলেন। ১৮৮৬ খ্রী. কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে বিহার থেকে অন্যতম প্ৰতিনিধি হিসাবে যোগ দেন। পরে অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেন এবং কংগ্রেস থেকে দূরে থাকেন। পাটনায় প্রথম বার্ষিক কৃষি ও শিল্প প্রদর্শনী সংগঠিত করেন। ব্যাঙ্ক অফ বিহারের অন্যতম প্রতিষ্ঠাতা-ডিরেক্টর ছিলেন। ১৮৯৫ খ্রী. তাঁর প্রতিষ্ঠিত পাটনার অ্যাংলো-স্যাংস্কৃটি হাই স্কুল বর্তমানে তাঁর নামাঙ্কিত। পাটনা বিশ্ববিদ্যালয় সিনেটের সক্রিয় সদস্য ও বাঁকিপুর বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের অন্যতম। বেদান্ত, দর্শন ও থিয়োজফিতে পাণ্ডিত্য ছিল। ইংরেজী ও বাংলায় তাঁর রচিত গ্ৰন্থ আছে। কাইজার-ই-হিন্দ স্বর্ণপদক লাভ করেছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:পুর্ণেন্দু দস্তিদার
Next Post:পৃথ্বীশচন্দ্র রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑