• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পঙ্কজ গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » পঙ্কজ গুপ্ত

পঙ্কজ গুপ্ত (১৮৯৯ – ৫.৩.১৯৭১) মগর-ঢাকা। কলিকাতা সংস্কৃত কলেজ থেকে আই.এ এবং বঙ্গবাসী কলেজ থেকে বি.এ. পাশ করার পর স্পোটিং ইউনিয়নের প্ৰতিনিধি হিসাবে আইএফ-এ প্রশাসনে প্ৰবেশ করেন। ১৯২৪ খ্রী. জাভা সফরকারী আইএফ-এ দলের ম্যানেজার হন। ১৯৩২ খ্রী. লস এঞ্জেলস অলিম্পিক থেকে শুরু করে ইউরোপ এবং আমেরিকার বহু দেশে ম্যানেজার, সহ-ম্যানেজার বা ডেলিগেট হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করেন। বিশ্ব ফুটবল কংগ্ৰেসে দুবার ভারতের প্রতিনিধিত্ব করে ফুটবল দল নিয়ে রাশিয়ায় যান। ক্রিকেট দলের ম্যানেজার হয়ে ১৯৪৬ ও ১৯৫২ খ্রী. ইংল্যান্ড, ১৯৪৭-৪৮ খ্রী. অস্ট্রেলিয়া এবং হকি দল নিয়ে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বহু স্থান সফর করেন। ন্যাশনাল ক্রিকেট ক্লাব স্থাপনে এবং ইডেন উদ্যানে স্টেডিয়াম স্থাপনে উদ্যোগী ছিলেন। খেলাধুলায় সংগঠনী-শক্তির জন্য ব্রিটিশ সরকার থেকে এমবিই উপাধি পান। খেলার জগতে প্ৰথম পরিচয় একজন বিখ্যাত হকি আম্পায়ার হিসাবে। ক্রীড়া-সাংবাদিকতাকে তিনি বৃত্তি হিসাবে গ্ৰহণ করেছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:পঙ্কজকুমার মল্লিক
Next Post:পঙ্কজিনী বসু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑