• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীলমণি চক্রবর্তী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নীলমণি চক্রবর্তী

নীলমণি চক্রবর্তী। খাসিয়াদের মধ্যে ব্ৰাহ্মধর্ম প্রচারের জন্য ১৮৮৯ খ্রী. পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর সহকারী নীলমণি শিলং-এ যান। খাসিয়া ভাষা শিখে তাতেই প্রচারকার্য চালাতেন। ধর্মপ্রচারের সঙ্গে সঙ্গে খাসিয়াদের মধ্যে শিক্ষাবিস্তারে এবং তাদের উন্নতিবিধানে সচেষ্ট ছিলেন। তার চেষ্টায় ৫টি স্কুল, ৫০ মাইলের মধ্যে ১৪টি ব্ৰাহ্মসমাজ, ৪টি ঔষধ-বিতরণকেন্দ্ৰ, হাসপাতাল, নারীসভা, সঙ্গীতসভা প্রভৃতি অনেক প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল। তিনিই পার্বত্য জাতির মধ্যে চিকিৎসাব্যবস্থার প্রবর্তন করেন।

Category: চরিতাভিধান
Previous Post:নীলকমল মুস্তোফী
Next Post:নীলমণি ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑