• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীরদকুমার গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নীরদকুমার গুপ্ত

নীরদকুমার গুপ্ত (৩১-৪-১৩০৬ – ১৪-১০-১৩৮১ ব-) সনকাপন-শ্ৰীহট্ট। নবীনচন্দ্ৰ। দরিদ্র পরিবারে জন্ম। শিক্ষা-মুসীবাজার কালীপ্রসাদ মধ্য ইংরাজী স্কুল, শ্ৰীহট্ট রাজকীয় কলেজ ও শ্ৰীহট্ট মুরারিচাদ কলেজে। বরাবর বৃত্তি পেয়ে পড়েছেন। অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ায় কলেজের বৃত্তি কাটা যায়। গোলামখানায় আর যাবেন না বলে। ১৯২১ খ্রী. কলেজের পড়া ছেড়ে দেন। গৃহশিক্ষকতা করে চালাতেন। যতীন্দ্রনাথ ভদ্র, অশ্বিনী পাল, ইন্দুভূষণ দাস প্রমুখের সাহায্যে শ্ৰীহট্ট জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা করে দু বছর চালান। ১৯৩০ খ্রী. আইন অন্যান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। ১৯৩৪ খ্রী–জেল থেকে বেরিয়ে আৰ্য ইন্সিওরেন্স কোম্পানীতে কাজ নেন। প্ৰতিষ্ঠানটিতে কংগ্ৰেসকমী অনেকে ছিলেন। আগস্ট আন্দোলনে যোগ দিয়ে কারারুদ্ধ হন। ১৯৪৩ খ্রী. প্রতিষ্ঠিত ‘সুরমা-উপত্যকা-দুর্গত সেবাসমিতি’র সম্পাদক ছিলেন। দেশ-বিভাগের পর ১৯৪৮ খ্রী. ইন্সিওরেন্স কোম্পানীর অফিস শিলচরে চলে এলে তিনিও সেই থেকে সেখানে থেকে যান। ১৯২১ খ্রী. থেকে দেশ-বিভাগ পর্যন্ত কংগ্রেসের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘স্বাধীনতা সংগ্রামের স্মৃতি’।

Category: চরিতাভিধান
Previous Post:নীতীশ মুখোপাধ্যায়
Next Post:নীরদ চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑