• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিশিকান্ত রায়চৌধুরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নিশিকান্ত রায়চৌধুরী

নিশিকান্ত রায়চৌধুরী (? – ২০-৫-১৯৭৩)। এই কবির ছোটবেলা কাটে রবীন্দ্রনাথের প্রভাবে শান্তিনিকেতনে। ১৯৩৪ খ্রী. থেকে পণ্ডিচেরীতে শ্ৰীঅরবিন্দ আশ্রমে বাস করতে থাকেন। অকৃতদার তিনি অধ্যাত্মিসাধনার সঙ্গে সমানভাবে কাব্যসাধনাও করে গেছেন। তার প্রথম কাব্যগ্ৰন্থ ‘অলকানন্দা’ (১৯৩৯)। অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘পঁচিশ প্ৰদীপ’, ‘ভোরের পাখি’, ‘দিনের সূর্য্য’, ‘বৈজয়ন্তী’, ‘বন্দেমাতরম’, ‘নবদীপন’, ‘দিগন্ত’ প্রভৃতি। তার কবিতা ইংরেজীতে অনুদিত হয়ে ‘ড্রিম ক্যাডেনস’ নামে প্রকাশিত হয়। শ্রীঅরবিন্দ নিজেও তাঁর কয়েকটি কবিতা ইংরেজীতে অনুবাদ করেন।

Category: চরিতাভিধান
Previous Post:নিশিকান্ত বসু
Next Post:নিস্তারিণী দেবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑