• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নির্মলেন্দু চৌধুরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নির্মলেন্দু চৌধুরী

নির্মলেন্দু চৌধুরী (২৭-৭-১৯২২ – ১৮-৪-১৯৮১) বেহেলিগ্ৰাম—শ্ৰীহট্ট। খ্যাতনামা লোকসঙ্গীতশিল্পী। যৌবনে গণনাট্য আন্দোলনে যোগ দেন। ১৯৫৫ খ্রী. বঙ্গ সংস্কৃতি সম্মেলনে শ্ৰীহট্টের লোকগীতি গেয়ে খ্যাতিলাভ করেন। ১৯৫৫ খ্ৰী ওয়ারশ-তে অনুষ্ঠিত আন্তর্জাতিক লোকসংস্কৃতির উৎসবে স্বর্ণপদক লাভ করেন। ১৯৫৬ খ্ৰী. অনিলকুমার চন্দের নেতৃত্বে ভারতীয় সাংস্কৃতিক দলের সঙ্গে সোভিয়েত রাশিয়া সফর করেন। পরবর্তীকালে তিনি পৃথিবীর বহু দেশে অনুষ্ঠান করেছেন। বিদেশ সফরকালে সেখানের বহুবিধ লোকসঙ্গীত সংগ্ৰহ করে এনেছেন। ভারতের বিভিন্ন প্রদেশের বহুবিধ লোকসঙ্গীত ও লোকনৃত্যও আহরণ করেছেন। তার প্রতিষ্ঠিত ‘লোকভারতী’ সংস্থা বিদেশ থেকে বিশিষ্ট অতিথি ভারতে এলে তাদের কাছে লোকসঙ্গীত ও লোকনৃত্য পরিবেশনের জন্য আমন্ত্রিত হত। শতাধিক গানের রেকর্ড আছে তার। সিনেমায় নেপথ্য সঙ্গীত-গায়ক ছিলেন। ‘গঙ্গা’ ছবির গানে বিশেষ খ্যাতি লাভ করেন। কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন। সুরকার হিসাবেও নাম ছিল। রবীন্দ্ৰভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের রীডার ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:নির্মলা মা
Next Post:নির্মলকুমার সিদ্ধান্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑