• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নির্মলানন্দ স্বামী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নির্মলানন্দ স্বামী

নির্মলানন্দ স্বামী (? — ১৯৩৯) বাগবাজার-কলিকাতা। দেবনাথ দত্ত। পূর্বনাম—তুলসীচরণ। শ্ৰীরামকৃষ্ণদেবের অন্যতম অন্তরঙ্গ শিষ্য ও লীলাসহচর। গুরুর মৃত্যুর পর কয়েকজন গুরুভাইয়ের সঙ্গে কাশীপুর শ্ৰীরামকৃষ্ণ সঙ্ঘের প্রতিষ্ঠা করেন। বেলুড়ে স্থাপিত শ্ৰীরামকৃষ্ণ মঠের প্রথম সহকারী কাৰ্যাধ্যক্ষ নির্বাচিত হন। ১৯০৩ — ১৯০৬ খ্রী. পর্যন্ত আমেরিকায় ধর্মপ্রচারে অভেদানন্দজীকে সাহায্য করেন। ১৯০৯ খ্রী. মহীশূর রাজ্যে নবস্থাপিত শ্ৰীরামকৃষ্ণ আশ্রমের কার্যভার গ্রহণ করে দীর্ঘদিন দক্ষিণ ভারতে কাটান। ১৯২৯ খ্রী. কলিকাতায় বিবেকানন্দ মিশন ও সারদামঠ স্থাপিত হলে তিনি তার প্রথম সভাপতি হন। দক্ষিণ ভারতের ওটাপলম আশ্রমে দেহত্যাগ করেন।

Category: চরিতাভিধান
Previous Post:নির্মলশিব বন্দ্যোপাধ্যায়, রায়বাহাদুর
Next Post:নির্মলাবালা সোম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑