• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিত্যগোপাল বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নিত্যগোপাল বন্দ্যোপাধ্যায়

নিত্যগোপাল বন্দ্যোপাধ্যায় (১৯২৩ – ১০-১১-১৯৭৩)। পিতা যশোহরের বন্দবিলা সত্যাগ্ৰহ-খ্যাত ডাক্তার হরিচরণ। ছাত্রাবস্থায় দ্বিতীয় মহাযুদ্ধের সময় যুদ্ধবিরোধী আন্দোলনে কৃষ্ণনগরের ধর্মঘট তারই নেতৃত্বে পরিচালিত হয়। পরবর্তী কালে তার রাজনীতিক মতের পরিবর্তন ঘটে ও তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ১৯৪৫ খ্রী. ‘বাস ওয়ার্কার্স ইউনিয়নে’র সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৬ খ্রী. রশিদ আলী দিবসের মিছিলে পুলিসের গুলীবর্ষণের ফলে আহত হন ও তার একটি পা কেটে বাদ দিতে হয়। তারপরেও অনেক বৎসর তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:নিত্যকৃষ্ণ বসু
Next Post:নিত্যগোপাল মুখোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑