• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নারায়ণচন্দ্ৰ দে

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নারায়ণচন্দ্ৰ দে

নারায়ণচন্দ্ৰ দে। ঢাকা অনুশীলন সমিতির বিশিষ্ট সদস্য। পুলিসী গ্রেপ্তার এড়াতে দলের নির্দেশে কাশী পালিয়ে গিয়ে সেখানে শিক্ষকতা করতে থাকেন এবং কাশীর বৈপ্লবিক সংগঠনের সঙ্গে যুক্ত হন। ১৯১৫ খ্রী. ‘বেনারস ষড়যন্ত্র মামলা’র বিচারে কাশীর বিখ্যাত বিপ্লবীরা কারাগারে আবদ্ধ হলে সুরনাথ ভাদুড়ীর নেতৃত্বে বৈপ্লবিক কর্মীরা আবার সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেন। নভেম্বর ১৯১৬ খ্রী. বাঙলাদেশ থেকে প্ৰাপ্ত বৈপ্লবিক ইস্তাহার বিলি করার অভিযোগে তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘ কারাদণ্ড ভোগ করেন।

Category: চরিতাভিধান
Previous Post:খাজা নাজিমুদ্দিন
Next Post:নারায়ণচন্দ্ৰ ভট্টাচাৰ্য, বিদ্যাভূষণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑