• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নলিনীরঞ্জন সেনগুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নলিনীরঞ্জন সেনগুপ্ত

নলিনীরঞ্জন সেনগুপ্ত (১৮৮৯ – ১৯৭৩) হালিশহর-চব্বিশ পরগনা। কৃতী ছাত্র ও প্রখ্যাত চিকিৎসাবিদ। ১৯১১ খ্ৰী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.বি. পাশ করেন এবং ১৯১৪ খ্রী এম.ডি হন। কয়েক বছর তিনি কলিকাতা মেডিক্যাল কলেজে নিযুক্ত ছিলেন। পরে স্বাধীন চিকিৎসা শুরু করে অল্পদিনের মধ্যেই বিপুল খ্যাতি অর্জন করেন। চিকিৎসা বিভাগের বিভিন্ন ধারা নিয়ে, বিশেষ করে করোনারি থ্রমবসিস এবং পালমোনারি এমবলিজম সম্পর্কে তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্ৰবন্ধ আছে। তিনি হিন্দুধর্মের মূলতত্ত্ব প্রচারের উদ্দেশ্যে শাস্ত্রধর্মপ্রচার সভার প্রতিষ্ঠা করেন। ভারতে ও তার বাইরে এই সভার প্রায় ৪ শত শাখা রয়েছে।

Category: চরিতাভিধান
Previous Post:নলিনীরঞ্জন সরকার
Next Post:নসরৎ শাহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑