• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নলিনীকান্ত সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নলিনীকান্ত সেন

নলিনীকান্ত সেন (১৮৭৮? – ২০-১-১৯০১) চট্টগ্রাম। চট্টগ্রামের খ্যাতনামা উকিল কমলাকান্ত। জননেতা যাত্রামোহন সেন ও নলিনীকান্ত পিতার কাছ থেকেই দেশপ্রেমের দীক্ষা গ্ৰহণ করেন। স্বদেশী আন্দোলনের (১৯০৫) অনেক আগে (১৮৯৫–৯৬) নলিনীকান্ত চট্টগ্রামে স্বদেশী দ্রব্য ও বস্ত্ৰ ব্যবহারের আন্দোলন শুরু করেছিলেন। চট্টগ্রামে সাধারণ পুস্তকালয়ের অভাব দূর করতে তিনি ন্যাশনাল স্কুলের গৃহে ‘অধ্যয়ন সম্মিলনী’ প্রতিষ্ঠা করেন। তাছাড়া কলিকাতা প্রেসিডেন্সী কলেজে বি.এ. পড়ার সময়ে (১৮৯৭ – ৯৯) ইডেন হিন্দু হোস্টেল থেকে ‘আলো’ নামে একটি শিক্ষামূলক পত্রিকাও প্রকাশ করেছিলেন। বি-এ পাশ করে স্বদেশসেবার জন্য চট্টগ্রামে ফিরে যান ও বিনা বেতনে একটি স্কুলে শিক্ষকের কাজ নেন। তার উদ্দেশ্যে ছিল হিন্দু-মুসলিম সংহতি ও দেশপ্রেম প্রচার। এই কাজে অত্যধিক পরিশ্রমের ফলে তার অকালমৃত্যু ঘটে।

Category: চরিতাভিধান
Previous Post:নলিনীকান্ত ভট্টশালী
Next Post:নলিনীকিশোর গুহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑