• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নরেন্দ্ৰনাথ মিত্র (বাদলবাবু)

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নরেন্দ্ৰনাথ মিত্র (বাদলবাবু)

নরেন্দ্ৰনাথ মিত্র (বাদলবাবু) (১৮৯৩ – ১৪-৯-১৯৬৯) আঝাপুর-বর্ধমান। আঝাপুর গ্রামের প্রথম বি-এ সুরেন্দ্রনাথ। জনদরদী চিকিৎসক। ১৯১০ খ্ৰী সাঁওতাল পরগনার জামতারা স্কুল থেকে ম্যাট্রিক, ও ১৯১৬ খ্রী. ফিজিওলজিতে এম.এস-সি পাশ করেন। প্রেসিডেন্সী কলেজের ছাত্রাবস্থায় ইউনিভারসিটি ইনস্টিটিউটে ‘চন্দ্ৰগুপ্ত’ নাটকে শিশির ভাদুড়ী ও নরেশ মিত্রের সঙ্গে অভিনয় করেছেন। কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে ১৯২২ খ্রী. প্ৰথম স্থান অধিকার করে এমবি পাশ করেন। ১৯২৩ খ্রী. সরকারী চাকরি ছেড়ে গ্রামে গিয়ে দুঃস্থ ও দরিদ্র জনগণের সেবায় আত্মনিয়োগ করেন। তিনিই প্ৰথম চিকিৎসক যিনি বর্ধমান জেলার গ্ৰামাঞ্চল থেকে সরকারী সাহায্য ব্যতিরেকে কালাজ্বর রোগ নির্মূল করার সংকল্প গ্ৰহণ করেন এবং বহুলাংশে সফল হন।

Category: চরিতাভিধান
Previous Post:নলিনীকান্ত বাগচী
Next Post:নরেন্দ্রনাথ মিত্ৰ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑