• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নরেন ঘোষ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নরেন ঘোষ

নরেন ঘোষ (১৯০৫ – ১৬-৫-৮৫) টাঙ্গাইল-ময়মনসিংহ। অনুশীলন সমিতির সদস্য হিসাবে বিশের দশকে দু বছর বর্মায় কাটান। আন্তঃপ্ৰাদেশিক ষড়যন্ত্র মামলায় দশ বছর কারাদণ্ড ভোগ করেন। এছাড়াও তাকে বন্দীজীবন কাটাতে হয়েছে। আন্দামানে থাকার সময় কম্যুনিস্ট মতাদর্শ গ্ৰহণ করেন। ১৯৪৬ খ্রী. মুক্ত হয়ে কম্যুনিস্ট পার্টির সদস্য পদ লাভ করে ময়মনসিংহ জেলায় পার্টি সংগঠনে তৎপর হন। ১৯৪৯ খ্রী. পার্টি বেআইনী ঘোষিত হলে তিনি চার বছর আত্মগোপন করে থাকাকালে কলিকাতায় এসে পার্টির কাজ করেন। ১৯৬৪ খ্রী. পার্টি বিভক্ত হলে তিনি মার্কসবাদী কম্যুনিস্ট পার্টিতে যোগ দিয়ে আমৃত্যু পার্টির সর্বক্ষণের কর্মী হিসাবে বাস্তুহারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

Category: চরিতাভিধান
Previous Post:নরীসুন্দরী
Next Post:নরেন দত্ত, ক্যাপ্টেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑