• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নরসিংহ দত্ত, রায়বাহাদুর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নরসিংহ দত্ত, রায়বাহাদুর

নরসিংহ দত্ত, রায়বাহাদুর (১৮৫০ – জানুয়ারী ১৯১০) হাওড়া। হাওড়া জিলা স্কুল থেকে ১৮৬৪ খ্রী. প্ৰবেশিকা ও প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এ. পাশ করেন। পরে বি.এল. পাশ করে অল্পকালের মধ্যেই হাওড়ার প্রসিদ্ধ ব্যবহারজীবীরূপে সুপ্রতিষ্ঠিত হন। ১৮৯০ খ্রী. হাওড়ার সরকারী উকিল এবং ক্রমে নোটারী পাব্লিক (Notary Public) নিযুক্ত হন। ২২ বছর হাওড়া পৌরসভার সদস্য হিসাবে কাজ করেন। তারই উদ্যোগে রামকৃষ্ণপুর ও শালকিয়ার ধনী ব্যবসায়ীদের অর্থে স্নানের ঘাট ও ইহুদি বণিক বেলিলিয়াসের সম্পত্তির আয় থেকে উচ্চ ইংরেজী বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়। হাওড়ার টাউন হল নির্মাণেও তিনি প্ৰধান উদ্যোক্তা ছিলেন। হাওড়ার একটি রাস্তা ও একটি কলেজ তার নামাঙ্কিত।

Category: চরিতাভিধান
Previous Post:নরনারায়ণ
Next Post:নরসিংহ নাড়িয়াল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑