• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবীনচন্দ্র রায়, পণ্ডিত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নবীনচন্দ্র রায়, পণ্ডিত

নবীনচন্দ্র রায়, পণ্ডিত (? – ১৮৯০)। পাঞ্জাবপ্রবাসী খ্যাতনামা শিক্ষাব্ৰতী। নিজ প্ৰতিভা ও অধ্যবসায় বলে তিনি পাঞ্জাবের অবৈতনিক বিচারপতি, জাস্টিস অফ দি পীস, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সদস্য, পরীক্ষক ও ডেপুটি রেজিস্ট্রর হয়েছিলেন। ১৮৮২ খ্ৰী লাহোরে ‘হিন্দু সভা’ প্রতিষ্ঠিত হলে তার সম্পাদক হন। তিনি পাঞ্জাব ব্ৰাহ্মসমাজের সম্পাদক, কালীবাড়ির পৃষ্ঠপোষক এবং ১৮৬৫ খ্ৰী. প্রতিষ্ঠিত ‘আঞ্জুমান-ই-পাঞ্জাব’ সাহিত্য সভার অন্যতম প্ৰতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তিনি লাহোর ওরিয়েন্ট্যাল কলেজের অধ্যক্ষ পদেও হয়েছিলেন। রচিত গ্ৰন্থ: বাংলায় ‘নারীধর্ম’ এবং হিন্দীতে ‘নবীন চন্দ্ৰোদয় (ব্যকরণ), ‘স্থিতিতত্ত্ব আউর গতিতত্ত্ব’ ও ‘জলস্থিতি জলগতি আউর বায়ু কা তত্ত্ব’ (বিজ্ঞান)। তিনি মধ্যভারতের খাণ্ডোয়া জেলায় বিস্তীর্ণ জমি নিয়ে ঐ অঞ্চলে বাঙালী উপনিবেশ স্থাপনের চেষ্টা করেছিলেন। অবসর-গ্ৰহণের পর মধ্যভারতের রতলামের মহারাজার মন্ত্রী হন। তাঁর কন্যা হেমন্তকুমারী চৌধুরী ‘সুগৃহিণী’ (১৮৮৮) নামে একখানি হিন্দী পত্রিকার সম্পাদিকা ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:নবীনচন্দ্ৰ মুখোপাধ্যায়
Next Post:নবীনচন্দ্ৰ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑