• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবীনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নবীনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়

নবীনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় (১৮২৪ – ডিসে ১৮৯৬) ঘোষপাড়া-নদীয়া। জমিদারবংশে জন্ম। দেবেন্দ্রনাথ, অক্ষয়কুমার, ঈশ্বরচন্দ্র ও রাজনারায়ণের বিশ্বস্ত অনুগামিরূপে দেশের সংস্কার আন্দোলনে যুক্ত ছিলেন। ১৮৫৫ — ৫৯ খ্রী. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা সম্পাদনা করেন। ‘হিন্দু প্যাট্রিয়ট’ ও ‘এড়ুকেশন গেজেট’ পত্রিকা দুটির সঙ্গেও যুক্ত ছিলেন। ‘Precedents on Rent Law’ গ্রন্থ রচনার পর সরকার কর্তৃক ডেপুটির চাকরির আহ্বান এলে তা প্ৰত্যাখ্যান করে দেশের কাজে মনোযোগী হন। নীলকর সাহেবদের অত্যাচারের তীব্র প্রতিবাদ করেন। ‘ব্রিটিশ ইণ্ডিয়ান সভা’র সদস্য ছিলেন। রচিত অন্যান্য গ্ৰন্থ : ‘প্রাকৃত তত্ত্ববিবেক’, ‘জ্ঞানাঙ্কুর’ (২ খণ্ড) প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:নবীনকালী দেবী
Next Post:নবীনকৃষ্ণ হালদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑