• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ননীলাল বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ননীলাল বন্দ্যোপাধ্যায়

ননীলাল বন্দ্যোপাধ্যায় (১৮৫৬ – ?) বড়িশা-বেহালা-চব্বিশ পরগনা। বড়িশা উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা পাশ করে কিছুকাল ভবানীপুর লন্ডন মিশনারী কলেজে পড়েন। ১৮৭৭ খ্রী. আইন পড়ার জন্য এলাহাবাদ যান এবং সেখান থেকে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মির্জাপুরে ওকালতি আরম্ভ করেন। পরে ১৮৮৭ খ্রী. মৈনপুরীর স্থায়ী বাসিন্দা হয়ে সেখানে আইন ব্যবসায়ে খ্যাতিমান হন। ‘পরিব্রাজক’ ছদ্মনামে তিনি ‘আৰ্যদর্শন’, ‘সুরভি ও পতাকা’ প্রভৃতি সংবাদপত্রে রচনা ও কবিতা প্ৰকাশ করতেন। রচিত গ্ৰন্থ: ‘অমৃতপুলিন’, ‘যুগল প্ৰদীপ’ প্রভৃতি। বিধবা-বিবাহ সম্বন্ধে তার রচিত ইংরেজী প্ৰবন্ধ বিশেষ প্ৰশংসা লাভ করে। মৈনপুরীতে কংগ্রেস প্রতিষ্ঠানের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:ননীলাল দে
Next Post:ননীলাল বসু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑