• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ননীমাধব চৌধুরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ননীমাধব চৌধুরী

ননীমাধব চৌধুরী (২৮-১-১৮৯৮ – ৩-৪-১৯৭৪) হরিপুর-পাবনা। বিশিষ্ট গবেষক ও গ্রন্থকার। ইংরেজীতে এম-এ। ১৯৫৪ খ্রী. পর্যন্ত সরকারী চাকরি করার পর প্রায় ১৪ বছর রিপন কলেজে ইংরেজী সাহিত্যের অধ্যাপনা করেন। ‘সবুজপত্রে’র লেখক হিসাবে তার সাহিত্যিক জীবনের শুরু। পরে বিভিন্ন পত্রপত্রিকায় ইংরেজী ও বাংলায় বহু গবেষণামূলক প্ৰবন্ধ লেখেন। বাঙলার রাজনৈতিক ইতিহাসের পটভূমিকায় আট খণ্ডে একখানি উপন্যাস রচনা করেন। মূল ফরাসী থেকে তিনি মোপাশাঁর ছোটগল্প ও রুশের ‘সোশ্যাল কনট্র্যাকট’ বাংলায় অনুবাদ করেন। ‘ভারতবর্ষের আদিবাসীর পরিচয়’ নামক গ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন (১৯৭০)। তার লেখা অনেকগুলি ছোটগল্পও আছে।

Category: চরিতাভিধান
Previous Post:ননীবালা দেবী
Next Post:ননীলাল দে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑