• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নজমুল হক, সৈয়দ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নজমুল হক, সৈয়দ

নজমুল হক, সৈয়দ (৫-৭-১৯৪১ – ডিসেম্বর ১৯৭১)। খুলনা জেলার কান্দাপাড়া গ্রামে মাতুলালয়ে জন্ম। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক সৈয়দ এমদাদুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে রাজনীতির সঙ্গে জড়িত হন। মোনায়েম খানের ‘কনভোকেশন কেস’-এ তিনি আসামী ছিলেন। ১৯৬৪ খ্রী. রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. পাশ করেন। পাকিস্তানে প্রেস ইন্টারন্যাশনাল-এর চীফ রিপোর্টার এবং কলম্বিয়া ব্ৰডকাস্টিং সার্ভিসের ও হংকং-এর এশিয়ান নিউজ এজেন্সীর ঢাকাস্থ সংবাদদাতা ছিলেন।

‘আগরতলা মামলা’র পুরো প্রসিডিং তিনি রিপোর্ট করেছেন। ‘আগরতলা মামলা’ থেকে মুক্ত হবার পর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যখন অক্টোবর ১৯৬৯ খ্রী. ইউরোপ ও লন্ডন সফরে যান তখন তিনি তার একান্ত-সচিব ও একমাত্ৰ সাংবাদিক হিসাবে সঙ্গী হয়েছিলেন। ১৯৭১ খ্রী. তদানীন্তন পূর্ব-পাকিস্তানের মুক্তিযুদ্ধ শুরু হলে পাকবাহিনী তাকে শেখ মুজিবরের বিরুদ্ধে সাক্ষ্যদানের জন্য বহু উৎপীড়ন করা সত্ত্বেও তার কাছ থেকে কথা আদায় করতে না পেরে তাকে হত্যা করে।

Category: চরিতাভিধান
Previous Post:নজমুল হক সরকার
Next Post:নজরুল ইসলাম, কাজী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑