• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নগেন্দ্রনাথ সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নগেন্দ্রনাথ সেন

নগেন্দ্রনাথ সেন (? – আশ্বিন ১৩২৬ ব) কালনা—বর্ধমান। কলিকাতা ক্যাম্বেল মেডিক্যাল স্কুল থেকে ডাক্তারী পাশ করেও কবিরাজী মতে চিকিৎসা শুরু করেন। ‘কেশরঞ্জন’ তৈলে’র আবিষ্কর্তা হিসাবে সমধিক পরিচিত হন। বহু কবিরাজী গ্ৰন্থ সঙ্কলন ও বাংলায় অনুবাদ করেছেন। রচিত গ্ৰন্থ : ‘রোগিচর্চা’, ‘পাঁচন ও মুষ্টিযোগ’, ‘সচিত্র কবিরাজি শিক্ষা’, ‘সচিত্র ডাক্তারি শিক্ষা’, ‘সচিত্র পরিচর্যা শিক্ষা’, ‘সচিত্র সুশ্রুতসংহিতা’, ‘দ্রব্যগুণ শিক্ষা’ প্রভৃতি। কবিরাজ বিনোদলাল সেন ও ‘জবাকুসুম তেলে’র আবিষ্কারক চন্দ্ৰকিশোর সেন তার নিকট-আত্মীয়।

Category: চরিতাভিধান
Previous Post:নগেন্দ্রনাথ ভাদুড়ী, মহর্ষি
Next Post:নগেন্দ্রনাথ সোম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑