• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়

নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (অক্টোবর ১৮৪৩ – জুন ১৯১৩) বাঁশবেড়িয়া—হুগলী। দ্বারকানাথ তর্কচূড়ামণি। বাল্যে মাতাপিতৃহীন হয়ে খুল্লতাতের কাছে প্রতিপালিত হন। কৃষ্ণনগরের বিদ্যালয়ে পড়ার সময় শিক্ষক রামতনু লাহিড়ীর সংস্পর্শে এসে ব্ৰাহ্মধর্মে আকৃষ্ট হয়ে উপবীত ত্যাগ করেন। ফলে তার মাসোহারা বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত পিতৃসম্পত্তি থেকেও বঞ্চিত হন। তাঁর বালিকা বধূ তার সঙ্গে এসে মিলিত হয়েছিলেন। ১৮৬২ খ্রী. প্রবেশিকা পাশ করে অর্থাভাবে পড়াশুনা ছেড়ে শিক্ষকতা শুরু করেন। কৃষ্ণনগরে প্রতিষ্ঠিত ব্ৰাহ্মসমাজের আচাৰ্য-পদ লাভ করেছিলেন মাত্র আঠার বছর বয়সে। ১৮৭১ খ্রী. কৃষ্ণনগর থেকে কলিকাতায় চলে আসেন। ১৮৭৮ খ্রী. সাধারণ ব্ৰাহ্মসমাজ প্রতিষ্ঠায় অন্যতম অগ্রণী ছিলেন। ১৮৮৪ খ্ৰী. প্রচারক পদে বৃত হন। এককালে ব্ৰাহ্মধর্ম-প্রচারক হিসাবে কেশবচন্দ্রের পরই তার নাম করা হত। দেশে রাজনৈতিক চেতনা সঞ্চারকল্পে হিন্দুমেলায় ‘স্বদেশগ্ৰীতি’ বিষয়ে বক্তৃতা করেন। বিধবা-বিবাহ প্রথার সমর্থক ছিলেন এবং নিজে উদ্যোগী হয়ে কৃষ্ণনগরে এক বিধবার বিবাহ দিয়েছিলেন। ‘ভারত-সভা’ প্ৰতিষ্ঠার সময় থেকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যুবকদের আধ্যাত্মিক উন্নতির চেষ্টায় স্বগ্রামে ‘ছাত্ৰ-সমাজ’ প্ৰতিষ্ঠা করেন। রচিত গ্ৰন্থ : ‘মহাত্মা রাজা রামমোহন রায়ের জীবনচরিত’, ‘ধর্ম-জিজ্ঞাসা’, ‘থিয়োডর পার্কারের জীবনী’, ‘সাকার ও নিরাকার উপাসনা’, ‘অনন্তের উপাসনা’ প্রভৃতি। ‘প্রভাকর’, ‘বঙ্গদর্শন’, ‘সাধারণী’ প্রভৃতি পত্রিকাতেও তিনি রচনা প্রকাশ করতেন।

Category: চরিতাভিধান
Previous Post:নগেন্দ্রনাথ ঘোষ, ডাঃ
Next Post:নেপালচন্দ্ৰ নাগ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑