• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেবেন্দ্রমোহন ভট্টাচাৰ্য

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দেবেন্দ্রমোহন ভট্টাচাৰ্য

দেবেন্দ্রমোহন ভট্টাচাৰ্য (১৮৯০ – ১৯৫১)। প্রায় একুশ বছর বাড়গ্রামের রাজার ম্যানেজার ছিলেন। প্রধানত তাঁর চেষ্টায় ও রাজার অর্থানুকূল্যে মেদিনীপুরে বিদ্যাসাগর হল, বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর স্মৃতি-মন্দির এবং বঙ্গীয় সাহিত্য পরিষদে ‘ঝাড়গ্রাম-রাজগ্রন্থমালা তহবিল’ প্রতিষ্ঠিত এবং বহু গ্ৰন্থ প্রকাশেরও ব্যবস্থা হয়। এছাড়াও রাজকীয় সাহায্যে মেদিনীপুর স্টেডিয়াম, মেটানিটি হোম, হোমিওপ্যাথিক কলেজ, দাতব্য চিকিৎসালয়, কৃষি কলেজ, বালক-বালিকাদের উচ্চ বিদ্যালয় ও নানা শিক্ষামূলক সংস্থা প্রতিষ্ঠা করে ঝাড়গ্রামের প্রভূত উন্নতিসাধন করেছিলেন। মেদিনীপুর জেলাবোর্ডের ও মেদিনীপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:দেবেন্দ্রমোহন বসু
Next Post:দেবব্রত বিশ্বাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑