• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেবেন্দ্ৰনাথ মল্লিক, রায়বাহাদুর, রাজা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দেবেন্দ্ৰনাথ মল্লিক, রায়বাহাদুর, রাজা

দেবেন্দ্ৰনাথ মল্লিক, রায়বাহাদুর, রাজা (১৮৫২ – ২৬-২-১৯২৬) কলুটোলা-কলিকাতা। অদ্বৈতচরণ। মাতামহ-মতিলাল শীল। দানশীল ধনী ব্যবসায়ী। ১৯০৪ খ্রী. দমদমের বাগানবাড়িতে একটি হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় ও অতিথিশালা স্থাপন করেন। সুবর্ণবণিক চ্যারিট্যাবল অ্যাসোসিয়েশনের সম্পাদক হন এবং সুবর্ণবণিক-জাতির বিধবা, অনাথ বালক-বালিকা প্রভৃতির জন্য সমিতির ধনভাণ্ডারে ৫০ হাজার টাকা সংগ্রহ করেন। ১৯১৭ খ্রী. বেলগাছিয়ার কারমাইকেল কলেজে দাতব্য ঔষধালয়ের গৃহনির্মাণে ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় করেন এবং বার্ষিক ১২ শত টাকা দানের স্থায়ী ব্যবস্থা ও হাসপাতালের ১৮টি বেডের জন্য অর্থদান করেন। এই হাসপাতালটি কলেজে রূপান্তরিত হবার সময় ৩ লক্ষ টাকা দেন। এছাড়া ভারতীয় কুষ্ঠ মিশনের জন্য, মাদ্রাজে কুষ্ঠাশ্রম প্রতিষ্ঠার জন্য, কলিকাতা মেডিক্যাল কলেজে ৪৮ টি শয্যা এবং সেগুলির পরিচালনার জন্য প্রভূত অর্থদান করেন।

Category: চরিতাভিধান
Previous Post:দেবেন্দ্ৰনাথ মল্লিক
Next Post:দেবেন্দ্রমোহন বসু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑