• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেবেন্দ্রনাথ বসু

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দেবেন্দ্রনাথ বসু

দেবেন্দ্রনাথ বসু (৮-১-১২৬৭ – ২৩-৭-১৩৪৫ ব.) কলিকাতা। গোপীনাথ। ১৮৭৮ খ্ৰী. নিউ ইণ্ডিয়ান স্কুল থেকে প্রবেশিকা পাশ করে কিছু দিন জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে পড়েন। সরকারী চাকরি দিয়ে কর্মজীবন শুরু। পরে কাশিমবাজারের মহারাজা মণীন্দ্ৰচন্দ্ৰ নন্দীর বন্ধু ও প্রাইভেট সেক্রেটারী হন। সাহিত্যিক হিসাবে ‘ব্যাঙবাবু’ নামে পরিচিত ছিলেন। তার রচিত বহু গল্প, উপন্যাস, জীবনীগ্রন্থ ও নাটকের মধ্যে ‘বাসিফুল’, ‘বরমাল্য’, ‘শ্ৰীকৃষ্ণ’, ‘পরমহংসদেব’ প্রভৃতি উল্লেখযোগ্য। ‘ওথেলো’ এবং ‘অ্যান্টনী ও ক্লিওপেট্রা’ গ্রন্থ দু’টি অনুবাদ করেন। ১২৮৭ ব ‘নলিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে ‘গিরিশ অধ্যাপক’ নিযুক্ত করে।

Category: চরিতাভিধান
Previous Post:দেবেন্দ্রনাথ দাস
Next Post:দেবেন্দ্ৰনাথ মল্লিক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑