• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেবকুমার রায়চৌধুরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দেবকুমার রায়চৌধুরী

দেবকুমার রায়চৌধুরী (২৩-১-১৮৮৬ – ১০-১২-১৯২৯) লাখুটিয়া-বরিশাল। জমিদার রাখালচন্দ্র। কবি-সাহিত্যিক। অশ্বিনীকুমার দত্তের কাছে শিক্ষায় হাতেখড়ি। ব্ৰজমোহন বিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্ৰধানতঃ তারই উদ্যোগে বঙ্গীয় সাহিত্য পরিষদের বরিশাল শাখা প্রতিষ্ঠিত ও ১৯০৬ খ্রী. বঙ্গীয় সাহিত্য সম্মেলন বরিশালে অনুষ্ঠিত হয়। তিনি কবি দ্বিজেন্দ্রলালের ‘পূর্ণিমা সম্মেলনে’ স্বরচিত কবিতা পাঠ করতেন। তার রচিত দ্বিজেন্দ্রলালের জীবনী একটি উৎকৃষ্ট গ্রন্থ। রচিত কাব্যগ্রন্থ :’অরুণ’, ‘প্রভাতী’, ‘মাধুরী’ ও ‘ধারা’ এবং কাব্যনাট্য; ‘দেবদূত’। রচিত ‘ব্যাধি ও প্রতিকার’ পুস্তিকায় তিনি ভারতবর্ষের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করে মীমাংসার পথ দেখিয়েছেন। মহিলা ঔপন্যাসিক কুসুমকুমারী দেবী তার মাতা।

Category: চরিতাভিধান
Previous Post:দেবপ্ৰসাদ গুপ্ত
Next Post:দেবজ্যোতি বৰ্মণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑