• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুৰ্গাচরণ সাংখ্য-বেদান্ততীৰ্থ, মহামহোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দুৰ্গাচরণ সাংখ্য-বেদান্ততীৰ্থ, মহামহোপাধ্যায়

দুৰ্গাচরণ সাংখ্য-বেদান্ততীৰ্থ, মহামহোপাধ্যায় (১৮৬৬ –১৭-১-১৯৪৮) শুভাঢ্যা-ঢাকা। কৃষ্ণচন্দ্ৰ চক্রবর্তী। প্ৰথমে অগ্ৰজ জগৎচন্দ্ৰ শিরোমণির নিকট কলাপ ব্যাকরণ পড়েন। পরে বিভিন্ন পণ্ডিতের কাছে অধ্যয়ন করে ‘সাংখ্যাতীৰ্থ’ ও ‘বেদান্ততীৰ্থ’ উপাধিলাভ করেন। কলিকাতা হাইকোর্টের বিচারপতি স্যার রমেশচন্দ্ৰ মিত্রের ‘ভাগবত চতুষ্পাঠী’তে অধ্যাপক নিযুক্ত হন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে দু’বার ‘শ্ৰীগোপাল বসু মল্লিক বেদান্ত ফেলোশিপ বক্তৃতা’ প্ৰদান করেন। তার ঐ বক্তৃতাসমূহ চার খণ্ডে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। তিনিই প্রথম শ্ৰীভাষ্য বা রামানুজ ভাষ্য সহ ব্ৰহ্মসূত্র বা বেদান্ত দর্শনের সানুবাদ সংস্করণ এবং মধুসূদন সরস্বতীর ‘ভক্তি রসায়ন’ গ্ৰন্থ টীকা ও বঙ্গানুবাদ সহ প্ৰকাশ করেন। উপনিষদ ও দর্শনবিষয়েও তাঁর রচিত কয়েকটি গ্রন্থ আছে। সংস্কৃত সাহিত্য পরিষৎ ও বঙ্গীয় বৰ্ণাশ্রম স্বরাজ্য সঙেঘর সভাপতি এবং জাতীয় বিদ্যালয়ের সূচনা থেকেই তার সদস্য ছিলেন। পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ ১৯২২ খ্রী. ভারত সরকার কর্তৃক ‘মহামহোপাধ্যায়’ উপাধিতে ভূষিত হন।

Category: চরিতাভিধান
Previous Post:দুর্গাচরণ লাহা, মহারাজা, সিআইই
Next Post:দুৰ্গাদাস চট্টোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑