• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, ডা.

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, ডা.

দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, ডা. (১৮১৯ – ২২-২-১৮৭০) মণিরামপুর-চব্বিশ পরগনা। দশ বছর বয়সে হিন্দু কলেজে ভর্তি হয়ে ইতিহাসে ও গণিতে কৃতিত্ব প্ৰদৰ্শন করলেও অর্থাভাবে পড়া বন্ধ রেখে চাকরি গ্রহণ করেন। পরে চিকিৎসাবিদ্যায় আত্মনিয়োগ করে কৃতবিদ্য হন ও অসাধারণ খ্যাতি অর্জন করেন। তৎকালীন খ্যাতনামা ইংরেজ চিকিৎসক জ্যাকসন তাকে ‘নেটিভ জ্যাকসন’ নামে অভিহিত করেছিলেন। সমাজসংস্কারক ছিলেন। বিদ্যাসাগরকে তিনি ইংরেজী শেখাতেন এবং বিধবা বিবাহ ও অন্যান্য জনহিতকর কাজে সাহায্য করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুরেরও একজন প্রধান সঙ্গী ছিলেন। বিখ্যাত দেশনেতা সুরেন্দ্রনাথ তার পুত্র।

Category: চরিতাভিধান
Previous Post:দুৰ্গাচরণ চক্রবর্তী
Next Post:দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑