• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুৰ্গাচরণ ঘড়িয়াল

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দুৰ্গাচরণ ঘড়িয়াল

দুৰ্গাচরণ ঘড়িয়াল। ১৯শ শতাব্দী। কলিকাতার হাড়কাটা গলিতে বাস ছিল। তার যাত্রার দল সেকালে বিপুল খ্যাতি অর্জন করেছিল। প্রথম জীবনে ঘড়ি-মেরামতি ও ঘড়ি বিক্রির ব্যবসা করতেন বলে উপাধি ‘ঘড়িয়াল’ বলা হত। দত্ত-বংশীয় কায়স্থ ছিলেন। তিনি ঠাকুরদাস দত্ত-বিরচিত ‘নল-দময়ন্তী’, ‘কলঙ্কভঞ্জন’ ও ‘শ্ৰীমন্তের মশান’-এই তিনটি পালাই শুধু তার দলে গান করতেন। কলিকাতার লোকনাথ দাস (লোকা ধোপা) ও নদীয়া জেলার দেউল গ্রামের কালীনাথ হালদার প্রথম জীবনে তার দলে সুকণ্ঠ গায়ক-ছোকরা ছিলেন। তাঁর মৃত্যুর পরে তারা দুজনে পৃথক দল করে গুরুর ন্যায় ঐ তিনটি পালাই গেয়ে বিখ্যাত হয়েছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:দুৰ্গাকুমার বসু, রায়সাহেব
Next Post:দুৰ্গাচরণ চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑