• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দীনেশচন্দ্র সরকার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দীনেশচন্দ্র সরকার

দীনেশচন্দ্র সরকার (৮.৬.১৯০৭ – ৮.১.১৯৮৫) শালকাঠি কৃষ্ণনগর — ফরিদপুর। প্রখ্যাত পুরাতত্ত্ববিদ। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কারমাইকেল অধ্যাপক ও বিভাগীয় প্ৰধান হিসাবে ১৯৭২ খ্রী. পর্যন্ত কর্মরত ছিলেন। মাঝে কিছুদিন ভারত সরকারের পুরাতত্ত্ববিভাগের লেখবিদ্যা শাখায় কাজ করেছেন। তার দীর্ঘ পঞ্চাশ বছরের গবেষকজীবনে বিষয় ছিল লেখবিদ্যা, লিপিতত্ত্ব, প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি, সাহিত্য, রাজনীতি, শাসনতন্ত্র, শিল্পকলা, মুদ্রা ও মূর্তিতত্ত্ব। অতিথি-অধ্যাপক হিসাবে দেশে বিদেশে বহু বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন, একাধিক ইতিহাস সম্মেলনে সভাপতিত্ব করেছেন। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা বহু।

Category: চরিতাভিধান
Previous Post:দীনেশচন্দ্র মজুমদার
Next Post:দীনেশচন্দ্র সেন, রায়বাহাদুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑