• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দীননাথ সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দীননাথ সেন

দীননাথ সেন (১৮৩৯ – ১৮৯৮) দাসর–ঢাকা। গোকুলচন্দ্ৰ। বহুদিন ঢাকা নর্মাল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ক্রমে ইনস্পেক্টর হন। মধ্যে অল্পকালের জন্য ত্রিপুরার মহারাজের মন্ত্রিত্বও করেন। এক সময়ে পূর্ববঙ্গ ব্ৰাহ্মসমাজের সভ্য হিসাবে তার এবং অভয়কুমার দাসের মিলিত প্ৰচেষ্টায় ঢাকা ব্ৰাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়। পরে তিনি ধর্মমত পরিবর্তন করেন। শিল্পকর্মে অনুরাগী ছিলেন। তিনি একবার কাপড়ের কল স্থাপন করেন। নূতন ধরনের প্রদীপদানও প্রস্তুত করেছিলেন। ‘শিক্ষাদান প্ৰণালী’, ‘মানসিক গণনা’, ‘বঙ্গদেশ ও আসামের সংক্ষিপ্ত বিবরণ’ প্রভৃতি গ্ৰন্থ ও কয়েকটি বিদ্যালয়-পাঠ্য পুস্তকও রচনা করেছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:দীপ্তেন্দ্রকুমার সান্যাল
Next Post:দীনবন্ধু গোস্বামী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑