• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিব্য বা দিব্যোক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দিব্য বা দিব্যোক

দিব্য বা দিব্যোক (১১শ শতাব্দী) পাল-রাষ্ট্রর কৈবর্তজাতীয় একজন প্ৰধান সামন্ত। দ্বিতীয় মহীপালের (১০৭০ – ৭৫ খ্রী.) সময়ে পাল-রাষ্ট্ৰতন্ত্রের দুর্বলতার সুযোগে সামন্ত নায়কগণ তার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন। মহীপাল পরাজিত ও নিহত হন এবং দিব্য বরেন্দ্রীর অধিকার লাভ করে নৃপ অ্যাখ্যায় রাজত্ব করতে থাকেন। ইতিহাসে এই ঘটনা ‘কৈবর্ত-বিদ্রোহ’ নামে খ্যাত। বরেন্দ্রী কিছুদিনের জন্য দিব্য, রুদোক ও ভীম এই তিন কৈবর্ত রাজার অধীনে শাসিত হয়েছিল। রুদোকের ভ্ৰাতা ভীম জনপ্রিয় নরপতি ছিলেন এবং তার আমলে উত্তরবঙ্গের এই কৈবৰ্তরাজ্য এক সুপ্রতিষ্ঠিত এবং পরাক্রমশালী শক্তিরূপে পরিগণিত হয়।

Category: চরিতাভিধান
Previous Post:দিবাকর বেদান্তপঞ্চানন
Next Post:দিলীপকুমার গুপ্ত, ডি. কে.

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑