• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিগম্বর বিশ্বাস

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দিগম্বর বিশ্বাস

দিগম্বর বিশ্বাস। চৌগাছা–যশোহর। নীলবিদ্রোহের (১৮৫৯–৬০) নেতা। তিনি ও বিষ্ণুচরণ বিশ্বাস প্রথমে নীলকুঠির দেওয়ান ছিলেন। পরে কৃষকদের উপর কুঠিয়ালদের অমানুষিক অত্যাচারের ঘটনা প্ৰত্যক্ষ করে দেওয়ানী পদ ত্যাগ করে বিদ্রোহ-সংগঠনে আত্মনিয়োগ করে এই কাজে নিজেদের সমস্ত অর্থ ব্যয় করেন। তারা বরিশাল থেকে লাঠিয়াল আনিয়ে নীলচাষীদের লাঠিখেলা শিখিয়ে এক প্রতিরোধ-বাহিনী গঠন করেছিলেন। কৃষকদের সাহায্যার্থে ১৭ হাজার টাকা ব্যয় করে তারা সর্বস্বাস্ত হন।

Category: চরিতাভিধান
Previous Post:দিগম্বর চট্টোপাধ্যায়
Next Post:দিগম্বর ভট্টাচাৰ্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑