• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারিণীপ্ৰসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » তারিণীপ্ৰসন্ন মজুমদার

তারিণীপ্ৰসন্ন মজুমদার (১৯.৫.১৮৯২ – ১৫.৬.১৯১৮) কালীনগর–ত্রিপুরা। নবীনচন্দ্ৰ। গুপ্ত বিপ্লবী দলের প্রথম শ্রেণীর সভ্য। গ্রেপ্তার এড়াতে বহুদিন আত্মগোপন করেছিলেন। পুলিস তাকে গ্রেপ্তারের জন্য কুমিল্লার এক বাড়ি ঘেরাও করলে পুলিসকে ফাকি দিয়ে একটি রিভলবার ও একটি পিস্তলসহ সরে পড়েন। পুনর্বার কলিকাতায় ভবানীপুরের বাড়িতে পুলিস ধরতে এলে দোতলা থেকে লাফিয়ে পড়ে পা ভাঙ্গেন, কিন্তু খোড়া ভিক্ষুকের অভিনয় করে পুলিস-বেষ্টনী থেকে চলে যেতে সক্ষম হন। এরপর ঢাকায় আত্মগোপন করেন। সেখানে ফলতা বাজারের এক বাড়িতে অনুসন্ধানী পুলিসের সঙ্গে সন্মুখ সংঘর্ষে আহত হয়ে ঐ দিনই মারা যান।

Category: চরিতাভিধান
Previous Post:তারিণী দেবী
Next Post:তারিণী ব্ৰাহ্মণী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑