• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারাপদ বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » তারাপদ বন্দ্যোপাধ্যায়

তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৪৫? – ১৯০৭) কাটোয়া — বর্ধমান। কৃষ্ণনগর কলেজের ল গ্র্যাজুয়েট ও কৃষ্ণনগর আদালতের বিখ্যাত ফৌজদারী উকীল। সাক্ষ্য বিষয়ে মূল্যবান আইন-গ্ৰন্থ রচনা করেন। জাতীয় আন্দোলনে বিশেষ উৎসাহী ছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কারাদণ্ড হলে (১৮৮৩) রাজনৈতিক কার্যের অগ্রগতির জন্য তিনি জাতীয় ভাণ্ডার স্থাপন করেন এবং সংগৃহীত অর্থ ভারত-সভাকে প্ৰদান করেন। বঙ্গ-ভঙ্গ রোধ আন্দোলনে এই অর্থ বিশেষ সহায়ক হয়েছিল। তাকে কৃষ্ণনগরের স্বদেশী আন্দোলনের জন্মদাতা বলা যায়। কৃষ্ণনগরে মৃণালিনী বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং আমৃত্যু তার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছিলেন। ‘সাধারণী’ পত্রিকার লেখক এবং ভারত-সভার সহ-সম্পাদক ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:তারাপদ চক্রবর্তী
Next Post:তারাশঙ্কর তর্করত্ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑