• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারকনাথ প্ৰমাণিক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » তারকনাথ প্ৰমাণিক

তারকনাথ প্ৰমাণিক (৫.৬.১২২৩ – ৭.১২.১২৯১ ব) কলিকাতা। গুরুচরণ। গ্রামের পাঠশালায় শিক্ষালাভ করে বার বছর বয়সে পিতার সহকারিরূপে ব্যবসায় প্ৰবেশ করেন। এদেশবাসীদের মধ্যে তার পিতাই প্ৰথম জাহাজ মেরামতির কারখানা (Dock) স্থাপন করেছিলেন। তারকনাথ ঐ কারখানার যথেষ্ট উন্নতি ও বিস্তৃতি সাধন করেন। কলিকাতার বড়বাজার ও চাদনীতে তাদের বিস্তৃত আড়ত ছিল। জাহাজের তলায় লাগাবার জন্য পিতল ও তামার চাদর তিনি বিদেশেও রপ্তানি করতেন। দাতা হিসাবেই তিনি সমধিক প্ৰসিদ্ধ ছিলেন। জাতি-ধর্ম-নির্বিশেষে সকলকেই মুক্তহস্তে দান করতেন। বিবিধ ধর্মানুষ্ঠানে এবং পূজাপার্বণাদিতেও প্রচুর অর্থব্যয় করতেন।

Category: চরিতাভিধান
Previous Post:তারকনাথ পালিত, স্যার
Next Post:তারকনাথ বাগচী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑