• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তপনমোহন চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » তপনমোহন চট্টোপাধ্যায়

তপনমোহন চট্টোপাধ্যায়। (৩.২.১৮৯৬ – ৬.২.১৯৬৮)। প্ৰসিদ্ধ দার্শনিক, সমাজ সংস্কারক ও কলিকাতা হাইকোর্টের সলিসিটর মোহিনীমোহন। প্ৰখ্যাত আইনজীবী ও গবেষক। বাল্যশিক্ষা শান্তিনিকেতনের ব্ৰহ্মচর্যাশ্রমে। এখান থেকে প্রবেশিকা, প্রেসিডেন্সি কলেজ থেকে বি-এ, কেমব্রিজ থেকে এম.এ. ও বিলাত থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফিরে কিছুদিন শান্তিনিকেতনের অধ্যাপক ছিলেন। ১৯৪০ খ্রী. পর্যন্ত কলিকাতা হাইকোর্টে ব্যারিস্টারি করেন। পরে পিতার সলিসিটর ফর্মে যোগ দেন। দেশ স্বাধীন হবার পর অ্যাডমিনিষ্ট্রেটিভ জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি অব বেঙ্গল-এর কর্মভার (১৯৪৮–৫০) গ্ৰহণ করেন। ১৯৫৮ খ্রী. বিশ্বভারতীর উপাচার্য হন। এ ছাড়াও বিশ্বভারতীর সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন। ভারতের ইতিহাসের প্রতি তার প্রগাঢ় অনুরাগ ছিল। তার বিখ্যাত ঐতিহাসিক গ্ৰন্থ ‘পলাশীর যুদ্ধ’ ও ‘পলাশীর পর বকসার’। অন্যান্য রচনা ‘স্মৃতিরঙ্গ’, ‘বাংলা লিরিকের গোড়ার কথা’, ‘হিন্দু আইনে বিবাহ’ প্রভৃতি। অবনীন্দ্রনাথের ‘বাংলার ব্ৰত’ বই-এর ‘আলপনা’ নাম দিয়ে ইংরেজী ও ফরাসী ভাষায় অনুবাদ করেছেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তার মাতামহ।

Category: চরিতাভিধান
Previous Post:তনয়েন্দ্রনাথ ঘোষ
Next Post:তফাজ্জল হোসেন (তোফাজ্জল)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑