• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জ্যোতিষচন্দ্ৰ গুহ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জ্যোতিষচন্দ্ৰ গুহ

জ্যোতিষচন্দ্ৰ গুহ (১৯১১ – ১১.৬.১৯৮৩)। বাংলা তথা ভারতের প্রখ্যাত ক্রীড়া প্রশাসক ও ফুটবল খেলোয়াড়। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ব্লু হন–ফুটবলে (১৯২৯) ও হকিতে (১৯৩১)। ১৯৩৩ খ্ৰী. সিংহলে ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন। তিরিশ দশকে স্পোটিং ইউনিয়ন এরিয়ান ও মোহন বাগান ক্লাবে খেলেছেন। বাংলার হয়ে হকিও খেলেছেন। ১৯৩৬ খ্রী. অবসর নেন। ফুটবলে পাশ-করা রেফারী ও ইংলণ্ডের আর্সেনালে কোচিং-এ প্রশিক্ষণপ্ৰাপ্ত, ১৯৪৮ খ্ৰী. অলিম্পিকে ফুটবল নির্বাচক, লণ্ডনে ভারতীয় বক্সিং দলের ম্যানেজার ও কলকাতার রেফারী ক্লাবের সভাপতি ছিলেন। ২০ বছর ইস্টবেঙ্গল ক্লাবের সহসচিব ও সচিব থাকাকালে এই ক্লাব লীগ ও শিল্ড প্রথম জয় করে।

Category: চরিতাভিধান
Previous Post:জ্যোতিষ ঘোষ
Next Post:জ্ঞানাঞ্জন পাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑