• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জ্ঞানেশচন্দ্ৰ চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জ্ঞানেশচন্দ্ৰ চট্টোপাধ্যায়

জ্ঞানেশচন্দ্ৰ চট্টোপাধ্যায় (১৮৯৪ – ৮.১.১৯৭১) মজিথা–পাঞ্জাব। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্ৰে প্ৰথম বিভাগে প্রথম হয়ে এম.এ. পাশ করেন। ১৯১৮ খ্রী. কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মেন্ট্যাল অ্যান্ড মর‍্যাল সায়েন্সে প্ৰথম বিভাগে প্ৰথম হন। ১৯১৯ থেকে ১৯৪৬ খ্রী. পাঞ্জাবের বিভিন্ন কলেজে অধ্যাপনা ও অধ্যক্ষতা করেন। ১৯৪৬ থেকে ১৯৪৯ খ্রী. মধ্যে পাঞ্জাব সরকারের শিক্ষাবিভাগে ডিপিআই, ও সেক্রেটারী এবং ঈস্ট পাঞ্জাব ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ছিলেন। ১৯৬২ খ্রী. ‘পদ্মভূষণ’ উপাধিপ্রাপ্ত হন। রচিত গ্ৰন্থ : ‘Commonsense Empiricism’ ও ‘British Empiricism’। এ ছাড়াও রচিত প্ৰবন্ধাবলী ভারতীয় এবং ব্রিটিশ জার্নালে প্ৰকাশ করেছেন।

Category: চরিতাভিধান
Previous Post:জ্ঞানেন্দ্রলাল ভাদুড়ী
Next Post:জ্যোতিভূষণ চ্যাটার্জী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑